নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ ডিসেম্বর’১৯ :-

শিক্ষার মান উন্নয়ন, মিড ডে মিল নিয়ে চরম গাফিলতি , ব্যবহার অযোগ্য শৌচালয়, বিশুদ্ধ পানীয় জলের অভাব , স্কুল ভবনে চোরদের হানা ইত্যাদি সাত দফা দাবি নিয়ে এলাকার মানুষরা সরব হলেন । সম্মিলিত স্মারকলিপি পেশ করলেন উত্তর ভাটি বাড়ি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সমীপে। জানা গেছে, হেড ম্যাডাম তাদের এই দাবি গুলোকে সমর্থন করেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। হেড ম্যাডাম আরও বলেন ,তিনি এই বিষয়ে উপর মহলে জানাবেন। এদিকে এলাকার মানুষরা জানান, এই সমস্যা সমাধান না হলে তারা বিষয় গুলো নিয়ে ঊর্ধতন কর্তৃপক্ষ দ্বারস্থ হবেন ।
