নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১৬ ডিসেম্বর’১৯ :-

উন্নাও ধর্ষণকান্ডের আসামি কুলদীপ সেনগারের সাজা ঘোষনা হলনা আজও । আগামী ২০ ডিসেম্বর আদালত এই মামলার ব্যাপারে পুনরায় বিষদে জানতে চেয়েছেন ।
অন্যদিকে, কুলদ্বীপ সেনগারের যাব্বজীবন সাজা চাইছে সিবিআই। মঙ্গলবার আদালতের কাছে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদ্বীপ সেনগারের যাব্বজীবনের আবেদন করল সিবিআই। তারা জাস্টিস ধর্মেশ শর্মার কাছে শাস্তির আবেদন করে বলেন, এটি সিস্টেমের সঙ্গে এক ব্যক্তিগত লড়াই। তাই অপরাধীকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।
এছাড়াও সিবিআই ধর্ষিতার ক্ষতিপূরণের জন্য পর্যাপ্ত টাকার দাবি করেছে ।
আদালত সোমবারই ভারতীয় পিনাল কোড এবং পোকসো আইনের অধীনে অভিযুক্তকে অপরাধী ঘোষনা করে ।
সিবিই বলে, “এরকম মামলায় দোষীকে কঠোরতম শাস্তি না দিলে সমাজের কাছে এক খারাপ বার্তা পৌছোবে। শাস্তির পরিমান কম হলে তা পুনরায় এরকম ঘটনার উৎসাহ জোগায়”।
কুলদ্বীপ সেনগারের উকিল বলেন, “তিনি একজন গরিব মানুষ। তাই তিনি কোনোরূপ ক্ষতিপূরণ দিতে পারবেন না”। তিনি আদালতের কাছে সেনগার দ্বারা পরিচালিত “উন্নয়নমূলক কাজ” বিবেচনা করার এবং সাজা প্রদানের সময় আদালতকে বিনয়ী হতে আবেদন করেন ।
অন্যদিকে, চার্জশিট তৈরীতে সিবিআই বিলম্ব করেছে এবং সেই কারনেই মামলা হতেও দেরী হচ্ছে বলে মনে করছে আদালত ।
