১৯ দিন ধরে নিখোঁজ : কলকাতা থেকে উধাও আলিপুরদুয়ারের মেয়ে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০:-

খোঁজ মিলছে না কলকাতা থেকে নিখোঁজ আলিপুরদুয়ারের ডিজাইনার মেয়ের। প্রায় ১৯দিন থেকে কোনো খোঁজ নেই মেয়েটির। দুঃশ্চিন্তায় রাত কাটছে তার পরিবারের। জানা গেছে, আলিপুরদুয়ার জংশনের শিববাড়ি এলাকার বাসিন্দা সুলক্ষনা সিংহ রায়(২৬)। সে কলকাতার গভর্নমেন্ট কলেজে আর্ট এন্ড ক্র্যাফট নিয়ে পড়াশুনার পর গত এক বছর ধরে কাজ করছেন মারুতি বাগানের “সব্যসাচি কৌচার”-এর সংস্থার ডিজাইন ডিপার্টমেন্টে।

জানা যায়, গত ১১ তারিখ বিকেলের পর থেকে কোনো সন্ধান নেই তার। মোবাইল সুইচ অফ। আরো জানা গেছে, প্রাইভেট কোম্পানীতে কর্মরত ছোটো বোনের সাথে পেয়িং গেস্ট হিসেবে সে দমদমে থাকতো। পরিবারসূত্রে জানা যায়, ১১ তারিখ বিকেলে অফিস থেকে বেড়িয়ে ৪-২৩ মিনিট নাগাদ সে তার মায়ের সাথে শেষ কথা বলে। এরপর এসপ্লেনেড থেকে বাড়ি ফিরে ফোন করবে বলে জানালেও তারপর থেকে তার কোনো সন্ধান নেই। এই ব্যাপারে গত ১২ই জানুয়ারি কলকাতা পুলিশের চিতপুর পুলিশ স্টেশনে মিসিং ডায়েরি করেন সুলক্ষনার ছোটো বোন সোহিনি। যদিও প্রায় ১৯ দিন পেড়িয়ে গেলেও তার কোনো সন্ধানসূত্র দিতে পারেনি পুলিশ। পুলিশসূত্রে শেষ মোবাইল লোকেশন ছিল পার্ক সার্কাসের দর্গা রোড এলাকায় বলে পরিবারসূত্রে জানা গেছে। এরপর আর কোনো সূত্র মেলেনি। ফলে, অসহায় অবস্থায়, অধীর অপেক্ষায় আলিপুরদুয়ার জংশনের বাড়িতে বসে দিন গুনছেন ওই যুবতীর বাবা মা।

Leave a Reply

error: Content is protected !!