ধান ক্ষেতে উদ্ধার নলি কাটা মৃতদেহ : তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮অক্টোবর’১৯:-

এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, চাঁচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে। সূত্রের খবর, সোমবার সকালে কুদ্দুস আলি (৫০) নামে এক ব্যক্তির ধানখেতে গলার নলি কাটা দেহ দেখতে পান এলাকার কিছু মানুষ। ঘটনার খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচলে। ভিড় জমায়েত করেন সেখানে এলাকার মানুষের। জানা যায়, মৃত ব্যক্তির বাড়ি চাঁচল ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের শেরবাবরপুর গ্রামে।খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ বলেন, ওই ব্যক্তিকে গলার শ্বাসনালি কেটে খুন করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!