নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ডিসেম্বর’১৯:-

সীমান্তে কাঁটাতারের বেড়া ঘেঁষা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘীরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ থানার ভাটোল গ্রামে। সূত্রের খবর, সোমবার সকালে রায়গঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জাওয়ানরা টহল দেবার সময় এক ব্যক্তির মৃতদেহটি দেখতে পান। তড়িঘড়ি তাঁরা খবর পাঠান রায়গঞ্জ থানায়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। পড়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা যায়, ওই ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করতে পান জাওয়ানরা। তবে ওই এলাকার বাসিন্দারা ওই মৃতদেহকে সনাক্ত করতে পারেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
