নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮সেপ্টেম্বর’১৯:-

পারিবারিক বিবাদের জেরে এক বৃদ্ধার ঝুলন্ত দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চুইয়াবস্তি এলাকায়। সূত্রের খবর, শনিবার দুপুর নাগাদ বাড়ির পিছনে একটি গাছে তুলি রাই নামে এক বৃদ্ধার অস্বাভাবিক ধুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। বৃদ্ধার আত্মীয় ও প্রতিবেশিরা জানায় বৃদ্ধার মৃত্যুর কারণে পেছনে মদ্যপ স্বামীর হাত রয়েছে। ঘটনাকে ঘিরে উত্তেজিত এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর তুলি রাইয়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মদ্যপ স্বামীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা তদন্তে নেমেছে মাল থানার পুলিশ।

