নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১সেপ্টেম্বর’১৯:-

নদীতে ভেসে উঠলো মৃত দেহ। ঘটনাটি ঘটেছে, ওদলাবাড়ি আইটিআই কলেজের সামনে চেল নদীতে। সূত্রের খবর, শনিবার সকালে আইটিআই কলেজের সামনে স্থানীয়রা হঠাৎই চেল নদীতে ভাসমান একটি অপরিচিত ব্যক্তির দেহ দেখতে পায় । তৎক্ষণাৎ খবর ছড়িয়ে যেতেই নদীর ধারে ভিড় জমাযেত করে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, অজ্ঞাত ব্যক্তিটির দেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ । ময়নাতদন্তের জন্য দেহটিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি। মৃত ব্যক্তিটির পরিবারের খোঁজ করছে পুলিশ। ঘটনায় জেরে ওই এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে।