ইস্যু পুজো বোনাস : বিনা নোটিশে বাগান ছাড়ল কর্তৃপক্ষ : বিপাকে তুর্তুরি চা বাগান শ্রমিকরা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩অক্টোবর’১৯:-

অবস্থা পাল্টায় নি একবিন্দুও । যা দস্তুর ছিল ,তাই রয়েছে । মেলেনি পুজোর বোনাস । সামনে রয়েছে দীপাবলী । এবং ফের আলোর উৎসবের প্রাক্কালে অন্ধকারে ডুয়ার্সের তুর্তুরি চা বাগান শ্রমিকরা । বিনা নোটিশে চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় বিপত্তির মুখে চা শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার তুরতুরি চা বাগানে। সূত্রের খবর, বুধবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকদের নজরে আসে ফ্যাক্টরির গেট বন্ধ। ক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা। ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জানা যায়, এবার পুজোর বোনাস দেয়নি কর্তৃপক্ষ। তাই বুধবার বোনাস দেওয়ার কথা চা কর্তৃপক্ষের। কিন্তু তার আগেই বিনা নোটিশে চাবাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। কালীপুজোর মুখে বিনা নোটিশে বাগান বন্ধ হয় যাওয়ায়, কর্মরত প্রায় ৫০০জন শ্রমিক পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেলো। এভাবেই একের পর এক চা বাগান বন্ধের কারণে দিশেহারা হয়ে পড়ছে চা শ্রমিকরা।

এব্যাপারে জেলার জয়েন্ট লেবার কমিশনার চন্দন দাশগুপ্ত জানান , ‘ঘটনাটি শুনেছি । সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নিতে বলেছি । ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে ‘।

Leave a Reply

error: Content is protected !!