নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮আগস্ট’১৯:-

স্কুলের বারান্দায় যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহুকুমার নাককাটি গ্রাম পঞ্চায়েত এলাকার। সূত্রের খবর, বুধবার সকালে নাককাটা এলাকার, প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বিষ্ণু বর্মন নামে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে স্থানীয়রা। ঘটনার খবর ছড়াতেই, প্রাথমিক স্কুলের সামনে গ্রামের লোকের জমায়েত হয়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। এই সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় মৃতদেহটিকে উদ্ধার করে, তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সূত্রের খবর, এখনো পর্যন্ত এমন ঘটনার কারণ জানা যায়নি । তদন্তে নেমেছে পুলিশ।