বেপরোয়া মাটি-বালি বোঝাই লরি : নিয়ন্ত্রণহীন ধাক্কায় মৃত কিশোর | The4thcolum

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ নভেম্বর’১৯:-

তুফানগঞ্জে মাটি বা বালি বোঝাই ট্রাক গাড়ির দৌরাত্ম্যে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের, নিজেদের মধ্যে প্রতিযোগিতায় জিততে গিয়ে প্রাণ কেড়ে নিচ্ছে একের পর এক সাধারণ মানুষের। সোমবার সকালে এইরকমই একটি দুর্ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়া এলাকায়। মৃত্যু হয়েছে এক নাবালকের, আহত চারজন। মৃত নাবালকের নাম কল্যাণ দাস (১৩)। আহতরা অঙ্কিত বড়ুয়া, রাজা রায়, সুব্রত রায় ও বুধেশ্বর রায়। সূত্রের খবর, সোমবার সকালে বাইকে করে বাড়ি থেকে কল্যাণ, অঙ্কিত ও রাজা বের হতে না হতেই আকস্মিকভাবে তুফানগঞ্জ গামী বালি বোঝাই একটি ট্রাক তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় কল্যাণের, বাইকে বসিয়েই থাকা বাকি দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার জেরে আহত হয়েছে পথচারী সুব্রত রায় ও বুধেশ্বর রায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আহত চারজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!