বাড়ি ফেরা হলো না তিন যুবকের : ট্রাক্টর উল্টে ডুবল পুকুরে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ডিসেম্বর’১৯:-

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উলটে মৃত্যু হল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জের ধলপল-২ গ্রাম পঞ্চায়েতের ছাট রামপুর গ্রামে। সূত্রের খবর, শনিবার রাতে ট্রাক্টরে চেপে তিন যুবক কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে একটি পুকুরে উলটে যায়। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠান। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক। মৃতদের নাম প্রসেনজিৎ দাস (২৮), সৌরভ দাস (১৯) ও জয়ন্ত দাস (২৭)। জানা যায়, রবিবার মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছেন, মৃতদেহ গুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!