ঘর থেকে বের হলো ১২ ফুটের অজগর : উদ্ধার বনবিভাগের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮আগস্ট’১৯:-

আবারও ১২ ফুট অজগর উদ্ধার করলো বনকর্মীরা। এইবার ঘটনাটি ঘটেছে, কোচবিহারে তুফানগঞ্জ মহকুমার সাটরামপুর গেন্দিগুড়ি এলাকায়। সূত্রের খবর, বুধবার তাপস দাস নামে ব্যক্তির বাড়িতে হঠাৎ অজগরটি চোখে পরে তাঁর পরিবারের। খবর ছড়াতেই ওই এলাকার গ্রামবাসীরা, জমায়েত হয় অজগরটিকে দেখার জন্যে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছায়, এবং সুস্থ অবস্থায় বনকর্মীরা অজগরটিকে উদ্ধার করে। উদ্ধার করা ১২ ফুট লম্বা অজগরটিকে প্রাথমিক চিকিৎসার পর, পাতলাখাওয়া রসমতি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!