সিভেট ক্যাট : লোকালয়ে কমছে তারা : একটি উদ্ধার তুফানগঞ্জে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ডিসেম্বর’১৯:-

বিরল দর্শন এক প্রাণী উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জের মহকুমা নাটাকাটি এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় নাটাকাটি এলাকার প্রাণীটিকে দেখতে পান এলাকারই কিছু স্থানীয়রা। খবর ছড়াতেই পেয়ে এলাকার মানুষ দোকানের সামনে ভিড় জমায়েত করেন। এরপর দোকানদার একটি খাঁচার মধ্যে আটক করে প্রাণীটিকে। খবর দেওয়া হয় বনদপ্তরে। কিছুক্ষণ পর বনকর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় বিরলদর্শন প্রাণীটিকে।
অপরদিকে , সূত্রে প্রাপ্ত খবর , গ্রাম বাংলার একসময়ের আকছার দেখতে পাওয়া এই প্রাণীটি ‘সিভেট ক্যাট’ গোত্রের অন্তর্ভুক্ত । বাংলায় ‘গন্ধগোকুল’বা খটাশ নামে পরিচিত ।

Leave a Reply

error: Content is protected !!