নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ডিসেম্বর’১৯:-

তিনটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণি এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সুকান্ত সরণি এলাকার মাঠে বস্তার মধ্যে তিনটি তাজা সুতলী বোমা দেখতে পায় এলাকার কিছু মানুষ। ঘটনার খবর জানাজানি হতেই সেখানে ভিড় জমায়েত হয়। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বিশেষভাবে সক্ষম এক মহিলা প্লাস্টিক, বোতল সহ বিভিন্ন জিনিস কুড়োনোর কাজ করেন। তিনি বস্তাটি এনে একটি মাঠে রেখেছিলেন। তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, কীভাবে সেখানে বোমা এল, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
