দায়িত্বকাল মাত্র ৬ মাস ! জরুরী নোটিশে সরলেন আলিপুরদুয়ার এস পি : ফিসফাস আলিপুরদুয়ার জেলাজুড়ে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ জানুয়ারি , ২০২০:-

জরুরি নোটিশের ভিত্তিতে সরে যেতে হচ্ছে আলিপুরদুয়ারের পুলিশ সুপার আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে । তাকে বদলি করে শিলিগুড়িতে ডিসি [এইচকিউ] (শিলিগুড়ি পুলিশ কমিশনারেট) পদে নিয়োগ করা হচ্ছে । তার পরিবর্তে আলিপুরদুয়ার এসপি পদে নিযুক্ত হচ্ছেন আইপিএস অমিতাভ মাইতি ।

প্রসঙ্গত ২০১৯ সালের জুন মাস থেকে আলিপুরদুয়ার এস পি’র দায়িত্ব নিয়েছিলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী । এসপির আকস্মিক এই বদলিতে গুঞ্জন ছড়িয়েছে শহর জুরে | হঠাৎ জরুরী নোটিশের ভিত্তিতে কেনই বা বদলি হলেন আলিপুরদুয়ার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী ? এটা কি রুটিন বদলি নাকি কোনো রোষের কার্যকারণ ? স্পষ্ট কোনো জবাবদিহি না মিললেও এই হঠাৎ পুলিশ সুপার বদল নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।
একদিকে আসন্ন ফালাকাটা বিধানসভার উপ নির্বাচন উপলক্ষ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভায় জন সমুদ্রের কোনরূপ আগাম আঁচ না পাওয়া । অন্যদিকে , জেলা আলিপুরদুয়ারের উপর দিয়ে প্রতিনিয়ত কয়লা পাচার ও তা রোধে পুলিশী ব্যর্থতা । এবং সর্বোপরি গতকাল রাতে এক ব্যবসায়ী তথা রাজনৈতিক নেতার হাতে এক যুবক খুন এবং সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত ব্যক্তিকে ‘ বিজেপি নেতা কর্মী’ বলে এস পি’র তরফে বিবৃতিমূলক জানান দেওয়া – আপাতত এই তিন ঘটনার পরিপ্রেক্ষিত উঠে আসছে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার বদলির কার্যকারণ ব্যাখ্যায় । জেলাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে এই তিন গল্পই ঘোরা ফেরা করছে ইতিউতি ।

Leave a Reply

error: Content is protected !!