নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ২ ডিসেম্বর ‘১৯ :-

হায়দ্রাবাদের তরুণী পশু চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে উত্তাল গোটা দেশ থেকে সংসদ । ধর্ষণের পরে খুন ও দেহ জ্বালিয়ে দেওয়ার নির্মমতা এককথায় ‘নিতে পারে নি ‘ কেউ । সোশ্যাল মিডিয়া ভরে গেছে প্রতিক্রিয়ায় । প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের সেলেবরাও । এবং সোমবার সন্ধ্যায় প্রতিক্রিয়া জানালো আলিপুরদুয়ার তৃণমূলের মহিলা ব্রিগেড । পথে নেমে , মুখে কালো কাপড় বেঁধে ,হাতে মোমবাতি নিয়ে পথ হাঁটলেন শতাধিক মহিলা । সামনে ফ্লেক্স ব্যানারে স্পষ্ট দাবী , ‘ধর্ষকদের ফাঁসি চাই ‘ ।
এদিন সন্ধ্যায় আলিপুরদুয়ার বক্সা ফরেস্ট রোডের দমকল মোড় থেকে মোমবাতি মিছিল শুরু করে তৃণমূল মহিলা বাহিনী । মুখে কালো কাপড় বেঁধে নীরবে অথচ দৃঢ় পদক্ষেপের এই মোমবাতি মিছিলকে স্বতঃস্ফূর্ত ভাবেই রাস্তা ছেড়ে দেয় পথচলতি মানুষজন থেকে যানবাহন ।
ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন ,,,
ধর্ষকদের ফাঁসির দাবিতে তৃণমূল মহিলা বাহিনীর মোমবাতি মিছিল