প্রার্থীই নেই ডান-বাম-বিজেপির : স্কুল পরিচালন কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ১ ডিসেম্বর’১৯ :-

রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিরঙ্কুশ জয় এবং তার পর পরেই বেদম হাওয়া লেগেছে তৃণমূলের পালে । রবিবার আলিপুরদুয়ার জেলার পুর সভায় এক স্কুলের পরিচালন কমিটির নির্বাচনের ফলাফলেও সেই ‘এক ঝটকায় এগিয়ে যাওয়ার’ প্রতিফলন দেখল জেলাবাসী । শুধু নির্বাচনী জয় নয় , রীতিমত বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্কুলটির পরিচালন কমিটিতে স্থান করে নিলেন তৃণমূলের সমর্থিত তিন অভিভাবক প্রার্থী । বাম ডান কিংবা বিজেপি , কোনো দলই এই স্কুল ভোটে দাঁড় করানোর মতো প্রার্থী খুঁজে পায় নি । এবং স্বাভাবিক অর্থেই , দৃষ্টান্ত ছোট হলেও , আলিপুরদুয়ার পুর নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে অন্যতম সাম্প্রতিক ‘সাফল্য’ হিসেবেই দেখছে আলিপুরদুয়ার তৃণমূল ।

সূত্রের খবর , রবিবার আলিপুরদুয়ার পুর এলাকার এক নমনর ওয়ার্ডের ‘ অরবিন্দ নগর জুনিয়র হাই স্কুলের’ পরিচালন কমিটির ভোট অনুষ্ঠিত হয় । জেলায় একমাত্র এই একটি স্কুলেই নির্বাচনের মাধ্যমে পরিচালন কমিটি গঠিত হওয়ার দস্তুর রয়েছে । ২০ নভেম্বর শেষ তারিখ ছিল প্রার্থী পদে মনোনয়ন পেশ করবার এবং তৃণমূলের সমর্থিত তিন প্রার্থী ছাড়া আর কাউকে প্রার্থী হিসেবে পাওয়া যায় নি । ফলত , প্রতিদ্বন্দ্বীতাহীন পরিস্থিতিতে তিন প্রার্থীই (পম্পা সাদা, রমেশ দাস ও রতন দাস) পরিচালন কমিটির নির্বাচিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন বলে জানিয়েছেন পরিচালন কমিটির সেক্রেটারি দিলীপ সেনগুপ্ত ।

এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের যুব সভাপতি বাবলু কর জানান , এই ঘটনাই প্রমান করছে যে , আমাদের উপর মানুষের বিশ্বাস ধীরে ধীরে ফিরে আসছে । মানুষ আস্থা হারান নি ।

Leave a Reply

error: Content is protected !!