একে অপরের উষ্ণ আলিঙ্গনে দুই প্রতিদ্বন্দ্বী সাংসদ : তৃণমূলের দশরথ তিরকী – বিজেপির জন বারলা

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৩ অক্টোবর’১৯ :-

ছবি – শারদ শুভেচ্ছা , তৃণমূল -বিজেপির দুই বিদায়ী-বর্তমান সাংসদ , দশরথ তিরকী ও জন বারলা ।

মাত্র কয়েক মাস পূর্বেই একে অপরের ছিলেন যুযুধান প্রতিদ্বন্দ্বী । একে অপরের বিরুদ্ধে বিষোদগারও করেছেন বেশ জমিয়েই । এখনো রিংয়ের মধ্যে দু জনেই দুজনের প্রতিপক্ষ । কিন্তু , এই সমস্ত ঠান্ডা কিংবা গরম গরম লড়াই যে কেবল মাত্র রাজনৈতিক আঙিনাতেই সীমাবদ্ধ , এর বাইরের দুনিয়ায় দুজনেই যে দিনের শেষে আলিপুরদুয়ার বাসী , বুধবার বারবিশার বিবেকানন্দ ভবনে সেই চমৎকার দৃশ্যেরই সাক্ষী রইল জেলা বাসী । ‘কুমার গ্রাম শামুক তলা প্রেস ক্লাবের ‘ বিজয়া সম্মিলিনীর ডাকে সাড়া দিয়ে ,অনুষ্ঠানে এসে তৃণমূলের বিদায়ী সাংসদ দশরথ তিরকীকে বুকে টেনে নিলেন বিজেপির বর্তমান সাংসদ জন বারলা । এবং একই ভাবে বিদায়ী সংসদ কে উষ্ণ আলিঙ্গনে টেনে নিতে দ্বিধা করেন নি বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা । বুধবার , প্রেস ক্লাবের আয়োজিত বিজয়া সম্মিলনীর ক্ষুদ্র মঞ্চ এর এই দৃশ্য যেন, আক্ষরিক অর্থেই সমস্ত দলাদলি ভুলিয়ে প্রকৃত শারদ শুভেচ্ছা উপহার দিয়ে গেল সমগ্র আলিপুরদুয়ার বাসীকে ।

ছবি -একে অপরের উষ্ণতায়,বামে বিদায়ী সাংসদ দশরথ তিরকী, ডানে বিজেপি জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা ।

এদিন, সংশ্লিষ্ট প্রেস ক্লাবের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে আতিথেয়তা গ্রহণ করেন তৃণমূলের বিদায়ী সাংসদ দশরথ তিরকী , বিজেপির বর্তমান সাংসদ জন বারলা , বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব । শুভেচ্ছা ভাষণ জানানোর পরেই , মঞ্চ থেকে নেমে এসেই , অতিথির আসনে বসা দশরথ তিরকীকে বুকে টেনে নেন বিজেপি সাংসদ । অনুষ্ঠান সভা ঘরে তখন করতালির বন্যা । মুহুর্মুহু ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ । বর্তমান বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে , যেখানে তৃণমূল বনাম বিজেপির ক্রমবর্ধমান হানাহানি দেখতে দেখতে কার্যত ক্লান্ত হয়ে পড়েছে আবাল বৃদ্ধ জনতা , তখন প্রেস ক্লাবের কল্যানে , দুই যুযুধান প্রতিপক্ষের এই পারস্পরিক উষ্ণ আলিঙ্গন এক কথায় ‘মরুভূমির বুকে এক খন্ড মরুদ্যান’ বলেই এককথায় স্বীকার করেছে প্রত্যেকে । এমনকি , তৃণমূলের বিদায়ী সাংসদ কে বুকে জড়িয়ে বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মাও বয়ে ওঠেন , ‘এই সম্পর্ক, এই দৃশ্যই মানুষ দেখতে চায় । প্রেস ক্লাব কে ধন্যবাদ , তারা আমাদের পরস্পরকে কাছে এনেছে ।”

যদিও , আজ এই রাজনৈতিক বিভেদ ভুলিয়ে দেওয়া অকুন্ঠ আন্তরিকতার আস্বাদের পথ পরিদর্শক হলো আলিপুরদুয়ার তথা ‘কুমার গ্রাম শামুক তলা প্রেস ক্লাব । গোটা বাংলা এটা কবে দেখবে ? প্রশ্ন যে অবান্তর নয় , তা বলাই বাহুল্য ।

Leave a Reply

error: Content is protected !!