বিপর্যস্ত চা বাগানের হাল ফেরাতে উদ্যোগ বিজেপির : অমিত শাহ-পীযুষ গোয়েলকে স্মারকলিপি দিলেন উত্তরের তিন সাংসদ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ নভেম্বর’১৯:-

উত্তরের চা বাগানের সমস্যা নতুন কিছু নয়। সেই বিপর্যস্ত অবস্থার হাল ফেরাতে শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিঙের বিজেপি সাংসদরা দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে। তাদের সঙ্গে ছিলেন নেত্রী লকেট চ্যাটার্জি ও আলিপুরদুয়ার জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। জানা গেছে, এই তিন সাংসদ অমিত শাহর সাথে দেখা করে স্মারকলিপি পেশ করেন। সবটা শুনে অমিত শাহ চা বাগানের সমস্যার ব্যাপারে পীযূষ গোয়েলের সাথে তাদের দেখা করতে বলেন। পীযূষ গোয়েল আগামী ১৫দিনের মধ্যে টি বোর্ড, মালিকপক্ষ, ট্রেড ইউনয়ন ও প্রশাসনের মধ্যে বৈঠক ডেকে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানান, “আমরা আশাবাদী এবারে উত্তরের চা সমস্যার সুষ্ঠ সমাধান করতে কেন্দ্রীয় সরকার ভূমিকা রাখবে। সেইসাথে রাজ্য সরকার আমাদের এই ব্যাপারে সাহায্য করবে বলে আশা রাখছি। এইভাবেই আমরা আলিপুরদুয়ার জেলা বিজেপির পক্ষ থেকে চা সমস্যা সমাধানে উদ্যোগী হবো।”

Leave a Reply

error: Content is protected !!