ন্যায্য পূজা বোনাসের দাবীতে বিক্ষোভ : ক্ষুব্ধ ডুয়ার্সের তেলিপাড়া চা-বাগান

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪সেপ্টেম্বর’১৯:-

ন্যায্য বোনাস পাওনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল ডুয়ার্সের চা শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে, বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া চা-বাগানে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে ১৭% হারে বোনাস দেওয়া হবে বলে চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবর শ্রমিকদের মধ্যে ছড়াতেই, শ্রমিকরা ম্যানেজারদের অফিসের সামনে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তেলিপাড়া শ্রমিকদের দাবি তাদের অন্যান্য চাবাগানের মতন ১৮.৫ শতাংশ হারে বোনাস দিতে হবে। তাদের দাবি যতক্ষন পর্যন্ত না মেনে নেওয়া হবে তারা বিক্ষোভ চালিয়ে যাবে। অন্যদিকে চাবাগানের কর্তৃপক্ষের বক্তব্য, বন্যার কারণে চাব্যবসা ব্যাপক ক্ষতির মুখে। তার জেরে বোনাস নিয়ে বৈঠকে তেলিপাড়া চাবাগানে কিছুটা ছাড় দেওয়া হয়,তা মেনে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা চুক্তিও স্বাক্ষর করেন। কিন্তু শ্রমিকরা বেঁকে বসায় পরিস্থিতি জটিল হয়। অবশ্য বাগান মালিক পক্ষ শ্রমিকদের সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!