নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ৪ সেপ্টেম্বর’১৯:-

ফের হাতির হানা। হাতির হানায় ভাঙচুর শ্রমিকদের ঘর। বুধবার সকালে হাতি ঢুকে পড়েছিল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বন্ধ মুজনাই চা বাগানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে জলদাপাড়া জঙ্গল থেকে একটি বুনো হাতি মুজনাই বাগানের পাঁচ নম্বর লাইনে ঢুকে পড়ে। সেটি বাগানের শ্রমিক সূর্য ওঁরাও ও ছবিলাল ওঁরাও দের ঘর ভেঙে দেয়। পরে গ্রামবাসীরা হাতিটিকে তাড়াতে পারলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাগান জুড়ে।