বোনাসের ভয়ে পুজো প্রাক্কালে বন্ধ হলো রঙ্গটি চা বাগান : অন্ধকার শ্রমিক মহল্লায়

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ সেপ্টেম্বর’১৯:-

ছবি সৌজন্য -অন্তর্জাল

পুজোর মুখে পরিকল্পিতভাবে চা বাগান বন্ধ করায় বিপত্তির মুখে বহু শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে, রাজগঞ্জ রঙ্গটি চা বাগানে। সূত্রের খবর,সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ দেখার পর শ্রমিকরা মেজাজ হারান। চাবাগানের শ্রমিকরা জানান, মিথ্যে অভিযোগ তুলে চা বাগান বন্ধ করা হয়েছে। ৮৫ জন শ্রমিক কর্মরত এই রঙ্গটি চা বাগানে। পূজোর মুখে চা শ্রমিকদের সমস্যার মুখে ফেলে পরিকল্পিত ভাবে বাগান বন্ধ করার জন্যে, জেলার শ্রম দপ্তরের কাছে অভিযোগ জানাবে শ্রমিকরা।

চা বাগানের মালিক ননীগোপাল পাল জানান, শ্রমিকরা সঠিকভাবে কাজ না করায় লোকসানের মুখে চা বাগান। তাই তিনি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এদিকে এনইউপিডব্লিউইউ-এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক দেবব্রত নাগ মালিক পক্ষের অভিযোগ অস্বীকার করে বলেন, পুজোর মুখে বোনাস না দেওয়ার জন্য এমনকি, মেশিন দিয়ে পাতা তোলা থেকে শুরু করে প্রাপ্য মজুরি দিচ্ছে না বলে চা বাগান বন্ধ করেন তারা। এছাড়া অভিযোগ তোলা হয় চা কর্তৃপক্ষের একটি চা কারখানা রয়েছে, নোটিশে কারখানা বন্ধের কোনো উল্লেখ নেই। বাগান বন্ধ হলে কারখানা বন্ধ রাখার দাবি জানান শ্রমিকরা।

Leave a Reply

error: Content is protected !!