নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ সেপ্টেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল
ভুটানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তক্ষক। তক্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে বৈকুন্ঠপুর বনদপ্তর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া চাবাগান এলাকায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দলসিংপাড়া চাবাগানে কমপক্ষে পনেরটি তক্ষকসহ, তিনজন পাচারকারীকে বৈকুন্ঠপুর বন বিভাগের বনকর্মীরা গ্রেফতার করেছে। ধৃতরা হলেন সুরজ খড়িয়া বয়েস (২২), অর্জুন খড়িয়া(২৪) ও ফাগু খড়িয়া (৩৪)। কে বা কারা এই পাচার চক্রের সাথে জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। উদ্ধার করা তক্ষকগুলিকে বেঙ্গল সাফারিতে ছাড়ার কথা বলে বনকর্মীরা জানিয়েছেন। তিনজন অভিযুক্তকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর।