মাদক ট্যাবলেটের সঙ্গে সোনা পাচার : পুলিশের জালে চক্রের পান্ডা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪সেপ্টেম্বর’১৯:-

পুলিশের ফাঁদে পা পড়লো আন্তর্জাতিক সোনা ও মাদক ট্যাবলেট পাচার চক্রের মূলপান্ডা। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির আসাম মোড় এলাকায়। সূত্রের খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার একটি টিয়াগো গাড়ি সহ চালককে আটক করল পুলিশ। গাড়িটি তল্লাশি করে প্রায় এককোটি
টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সেই সময় ভাগ্যক্রমে বেজে ওঠে চালকের মোবাইল ফোনটি। পুলিশের চাপের কাছে নতিস্বীকার করে চালক বলেন ফোনটি পাচার চক্রের মূল পাণ্ডা, নাম রাকেশের।

তারপর কিছুটা নাটকীয় ভাবেই পুলিশের নির্দেশ অনুযায়ী গাড়ির চালককে দিয়ে রাকেশকে জলপাইগুড়ি আসাম মোড়ে আসতে বলা হয়। কথা মতো আসাম মোড়ে অপেক্ষা করছিল রাকেশ, পুলিশ সাদা পোশাকে সেখান থেকে আটক করে রাকেশকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শুধু নেশার ওষুধ নয় তারসাথে সোনাও পাচার করে তারা, কলকাতা সহ সারা দেশে। ধৃতদের কাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!