এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মন : রেলের ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদে যোগ আলিপুরদুয়ারে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮জানুয়ারি ‘২০২০ :-

২০১৮ সালে উত্তরবঙ্গকে বিশ্বের আথলেটিক মানচিত্রে তুলে ধরেছিলেন তিনি । উত্তরের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছিলেন তিনি । এশিয়ান গেমসে তিরঙ্গার সম্মান রেখেছিলেন সকলের শীর্ষে । উত্তরের ভুমি কন্যা তিনি , স্বপ্না বর্মন । হেপ্টাথেলনের মতো কঠিনতম ইভেন্টে বিশ্বের তথা এশিয়ার তাবড় তাবড় খেলোয়াড় দের পিছনে ফেলে আপন ঝুলিতে করায়ত্ত করেছিলেন সোনার পদক । পেয়েছেন অর্জুন পুরস্কার । বুধবার উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেল অফিসে ওয়েল ফেয়ার ইন্সপেক্টর পদে যোগ দিলেন তিনি । এবং একজন রেলকর্মী হিসেবে তাকে শহরের বুকে পেয়ে স্বাগত জানাতে কুন্ঠিত হয় নি আলিপুরদুয়ার জংশন তথা আলিপুরদুয়ারের ক্রীড়া মহল ।

সূত্রের খবর , ২০১৮ সালের এশিয়ান গেমসের হেপ্টাথলন ইভেন্টের বিজয়িনী এবং অর্জুন পুরষ্কারে বিভুষিত জলপাইগুড়ির বাসিন্দা স্বনামখ্যাত স্বপ্না বর্মন আলিপুরদুয়ার ডিভিশনে ওয়েলফেয়ার ইন্সপেক্টর হিসেবে যোগদান করলেন। আলিপুরদুয়ার ডিভিশনের তরফে তার সাফল্য এবং শুভকামনা করে স্বাগত জানান বিভাগীয় প্রবন্ধ্যক শ্রী কে এস জৈন সহ অন্যান্য রেল কর্মীরা ।

Leave a Reply

error: Content is protected !!