বাজেয়াপ্ত কোটী টাকার এক কিলো সাপের বিষ : ধৃত ৩ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৪ডিসেম্বর’২০২০:-

কোটি টাকা মূল্যের সাপের বিষ-সহ তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, মালদায় শহরের ইংরেজবাজার থানার স্টেশন রোড এলাকার এক বেসরকারী হোটেলে। সূত্রের খবর, শুক্রবার রাতে গোপন সুত্রের খবর পেয়ে ক্রাইম মনিটরিং সেল একটি বেসরকারি হোটেল থেকে তিন পাচারকারী সহ জারবন্দি অবস্থায় এক কিলো ওজনের সাপের বিষ উদ্ধার করেন। ধৃতদের নাম রফিক আলী (৪৯),মাসুদ শেখ (২২),তার বাড়ি শাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামনটোলা। আসিক মন্ডল(২০)। তার বাড়ি আকন্দবেড়িয়া। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, উদ্ধার হওয়া বিষের বর্তমান বাজার দর এক কোটি টাকা। ধৃতরা কোথা থেকে এই বিষ সংগ্রহ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। বন্যপ্রাণ সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জানা যায়, এই প্রথম সাপের বিষ পুরোপুরি প্রক্রিয়াকরণ করে চিনির দানার মতো তৈরি করে ফেলেছে পাচারকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনও ল্যাবরেটরি থেকেই এই কাজ করা হয়েছে। কালিয়াচকের কোথাও এই ধরনের ল্যাব রয়েছে কি না, তারও তদন্ত চলছে ।

Leave a Reply

error: Content is protected !!