নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৫ ডিসেম্বর’১৯:-

ফুটপাতের ধারে বসা ব্যবসায়ীদের হঠিয়ে দিলো পুরসভা। বৃহস্পতিবার শিলিগুড়ির ষ্টেশন রোডে রাস্তার ধারে বসা দোকানদারদের ওঠাতে উদ্যোগ নিলো শিলিগুড়ি পুরনিগম। জানা গেছে, পুরনিগমের পক্ষ থেকে বারবার বলা সত্বেও কর্ণপাত করেননি, সতর্ক করা হচ্ছিলো বহুদিন থেকেই। তাই বৃহস্পতিবার সকালে পুরকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান চালায় পুরসভার অফিসারেরা। এদিন শহরের ষ্টেশন রোড থেকে নিউ সিনেমা হলের সামনে হয়ে টিকিয়াপাড়া মোড় পর্যন্ত অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, দোকানদারেরা অভিযোগ করেছেন তাদের আগাম না জানিয়েই অভিযান চালানো হয়েছে বলে। আরো জানা গেছে, এদিন সকাল থেকে অভিযান চলার ফলে যানজটও হয় প্রচুর। আটকে যায় একের পর এক স্কুলবাস। যদিও এর আগেও কর্পোরেশন থেকে কয়েকবার অভিযান চালানো হয়েছিল। এদিন এই অভিযানকে কেন্দ্র করে গোটা ষ্টেশন রোড ফাঁকা হয়ে যায়।
