সরস্বতী পুজো মণ্ডপে আগুন : দগ্ধ হলো এক ফুটফুটে শিশুকন্যা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০:-

সরস্বতী পুজোর প্যান্ডেলে আগুন। এবং সে আগুনে পুড়ে মৃত্যু হলো এক শিশুর, নাম রিচা দাস। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ভবেশ মোড়ে সরস্বতী পূজোর প্যান্ডেলে। জানা গেছে, সকালে সবাই যখন পূজো প্যান্ডেলের পূজো নিয়ে ব্যস্ত ছিল, ঠিক সেসময় অসাবধানবশত কোনোভাবে হঠাৎ মোমবাতির আগুন লেগে যায় ওই শিশুকন্যা রিচা দাসের শরীরে। প্রথমে সেও বুঝতে পারেনি যে তাঁর গায়ে আগুন লেগেছে। কিন্তু পরে যখন সে বুঝতে পেরে চিৎকার করে তখন আগুন অনেকটাই ছড়িয়ে গেছে রিচার শরীরে। তখনই তার চিৎকারে চমকে উঠে প্রতিবেশীরা। প্রতিবেশীদের চিৎকারে ছুটে আসে তার বাবা মা। তৎক্ষনাৎ তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। ছোট্ট ওই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভবেশ মোড় এলাকায়।

Leave a Reply

error: Content is protected !!