নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় গাড়ি : মৃত ১ : চলছে উদ্ধার কাজ |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৫ ডিসেম্বর’১৯:-

তিস্তা নদীতে পড়লো গাড়ি। মৃতের সংখ্যা ১। জানা গেছে, শিলিগুড়ি থেকে সিকিম যাচ্ছিলো একটি গাড়ি। যাবার পথেই কিরনের কাছে গাড়িটি তিস্তা নদীতে পড়ে গেছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে গাড়িতে কেউ আছে কিনা তা জানা যায়নি। কিন্তু অনুমান করা হচ্ছে ওই গাড়িতে মোট চারজন ছিল। এখনো উদ্ধার কাজ চলছে। আরো জানা গেছে, কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে ওই গাড়িটি সিকিম যাওয়ার কথা ছিল, পথে কিরনের কাছে গাড়িটি কোনোভাবে একটি গাড়িকে কাটাবার চেষ্টা করলে এই দূর্ঘটনা ঘটে।

Leave a Reply

error: Content is protected !!