সন্দাকফুর পথে উল্টে গেল ট্রাক : মৃত ১৮ : উদ্ধারকার্যে সেনা |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৬ ডিসেম্বর’১৯:-

সন্ধেবেলায় উল্টে গেল ট্রাক। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ সান্দাকফুর কাছে সুরিঠ নামক জায়গাতে। জানা গেছে, যাত্রীবোঝাই ওই ট্রাক উলটে গিয়ে বারোজন নিহত এবং আঠেরোজন আহত হয়েছেন। আরো জানা গেছে যে, নিহত এবং আহতরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। খুব সম্ভবত তারা সকলে একসাথে কোন ফ্যাক্টরিতে কাজ করেন, সন্ধ্যায় আবার একসাথে কাজ থেকে ফেরেন। কিন্তু এদিন সন্ধে হয়ে যাওয়ায় এবং ঘন কুয়াশার কারনে এই দুঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর অন্য একটি জীপ এসে সকলকে উদ্ধার করে নিয়ে গেছে।

Leave a Reply

error: Content is protected !!