মিড ডে মিলের ভাত স্কুলের পাশের ড্রেনে : উত্তেজনা তুঙ্গে |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৯ ডিসেম্বর’১৯:-

স্কুলের ভাত পড়ে আছে রাস্তার পাশের ড্রেনে। সেই ভাত ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ির হাকিমপাড়াতে। জানা গেছে, হাকিমপাড়ার একটি স্কুলের পাশে ড্রেনে ভাত পড়ে থাকতে দেখে এলাকার মানুষেরা। পাড়ার মানুষের অভিযোগ, যেখানে রোজ রোজ এত স্কুলপড়ুয়া আসেন, তাদের জন্য রোজ যেখানে এত চালের প্রয়োজন সেখানে এত খাবার কিভাবে নষ্ট হয়। এই ব্যাপারে স্কুলশিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনোকিছুই বলতে চাননি। ঘটনায় ক্ষুণ্ণ অভিভাবকেরা জানিয়েছেন, যেখানে মিড ডে মিল পাবার ব্যাপারে নিশ্চিয়তা নেই সেখানে এত ভাত কিভাবে নষ্ট হচ্ছে। তার ওপর এত ভাত ড্রেনেই বা ফেলা হচ্ছে কেন। যদিও শিলিগুড়ির এই বিবেকানন্দ স্কুলে মিড ডে মিল নিয়ে আগেও বহু অভিযোগ ছিল। পুরো ঘটনা স্কুল পরিদর্শককে জানানো হয়েছে বলে খবর।

Leave a Reply

error: Content is protected !!