শিলিগুড়িতে শিলাবৃষ্টি : শীত এলো হাড় কাঁপিয়ে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ডিসেম্বর’১৯:-

কনকনে ঠান্ডায় আচমকাই শিলিগুড়ি শহরে শুরু হলো বজ্র বিদ্যুতসহ শিলা বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই আবহওয়া মেঘলা ছিলো, সঙ্গে ছিলো হাওয়া। বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডা আরো বেড়ে যায়। সকালএগারোটা নাগাদ নামে মুশলধারে বৃষ্টি, সঙ্গে বিদ্যুৎতের চোখ রাঙানী, হাড়কাপানো ঠান্ডায় মানুষ কেঁপে উঠেছেন। আচমকা এই বৃষ্টি আসায় কাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় রাস্তায় আটকে পড়েন সাধারণ মানুষ। দোকান বাজার আচমকা বৃষ্টির কোপে একেবারেই থেমে যায়। শুক্রবার সকালের বাগডোগরা কলকাতার দুটি উড়ান বাতিল হয়ে যায়। আবহওয়া দপ্তর থেকে বলা হয়েছে রবিবার পর্যন্ত একই আবহওয়া থাকবে।তাপমাত্রা একেবারে নেমে যাওয়ায় বাজার একেবারেই জনশূন্য হয়ে যায়। সবমিলিয়ে ঠান্ডায় করুন দৃশ্য শিলিগুড়িতে।

Leave a Reply

error: Content is protected !!