নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ নভেম্বর’১৯:-

বৃদ্ধের রহস্যজনক মৃত্যু। তালা ভেঙে উদ্ধার করা হলো মৃতদেহ। গ্রেপ্তার করা হলো বৃদ্ধের নাতিকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেশবন্ধুপাড়াতে। মৃত বৃদ্ধের নাম ফাল্গুুনী ঘোষ। তিনি সেখানে তার নাতির সাথে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির কাজের লোক এসে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি পাড়াপ্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন। পাড়াপ্রতিবেশীরাও ডাকাডাকি করে সাড়া পায়নি। শেষে দরজা ভেঙে হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধ ফাল্গুুনী ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ওই বৃদ্ধের নাতি সায়ন ঘোষকে গ্রেপ্তার করেছে দাদুকে হত্যার অভিযোগে। পুলিশ সূত্রে জানা গেছে, টাকা পয়সা নিয়ে বহুদিন থেকে দাদু নাতির মধ্যে ঝামেলা চলছিল। দাদুর কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা চেয়েছিলো নাতি, তবে তা দিতে নারাজ ছিলেন দাদু। সেই কারণেই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে।