নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ সেপ্টেম্বর’১৯:-

একের পর এক চুরি, কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বাসিন্দাদের মধ্যে। এবার ঘটনাস্থল শিলিগুড়ি আশিঘর ফাঁড়ি থানার অন্তর্গত শান্তিনগর এলাকায়। সূত্রের খবর বুধবার গভীর রাতে, ওই এলাকার এক বাড়িতে, বাড়ির মালিক সিকিমে থাকার কারণে দরজা ভেঙে চোর হানা দেয়। এরপর পাশের বাড়িতে হানা দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু লোক জেগে থাকার কারণে পালিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা কিছু অপরিচিত লোকদের জিনিষপত্র রাখতে দেখেন পাশের পাড়ার একটি বাড়িতে।সন্দেহ হয় এলাকার বাসিদ্ধাদের। সেই বাড়িতে তল্লাশি চালালে চুরি হওয়া বাড়ির জিনসপত্র দেখা মেলে। সিলিন্ডার থেকে শুরু করে সাউন্ডসিস্টেম।ফিনান্স কোম্পানির ডাকাতির ঘটনা থেকে শুরু করে, একের পর এক বাড়ি থেকে সহ রাস্তাঘাটে চুরির ঘটনার কেনার না হওয়ার কারণে, রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে গোটা শিলিগুড়ি মানুষের মধ্যে। তার জেরে প্রশাসন ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।
