নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৫ ডিসেম্বর’১৯:-

ব্যাংক থেকে দেওয়া হলো ছেঁড়া নোট। টাকা ফেরত নিতে না চাওয়ায় বিপাকে এক মহিলা। জানা গেছে, শিলিগুড়িতে এক মহিলা সেবক রোডের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে ১৫০০টাকা তোলেন। সেই টাকা তুলে তিনি বাজারে গিয়ে টাকা গুনতে গিয়ে দেখেন যে, পঞ্চাশ টাকার নোট গুলো ছেঁড়া। সেই টাকা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি ব্যাংকে বদলাতে যান। কিন্তু কাউন্টারে থাকা কর্মীরা সেই টাকা নিতে অস্বীকার করেন। পরে তিনি ব্যাংক ম্যানেজার এর সাথে কথা বলেন এবং ব্যাংকে থাকা অন্যান্য গ্রাহকরা তাকে চিনতে পারলে ওই কর্মী টাকাগুলো ফিরিয়ে দিতে বাধ্য হন। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় ব্যাংক চত্বরে।
