নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য কলকাতা পৌঁছে গেছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। সকালে পৌনে সাতটা নাগাদ পদাতিক এক্সপ্রেসে শিয়ালদায় পৌঁছে যান তিনি। সেখানে বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হবে তারা প্ল্যাটফর্মে তাঁর জন্য স্ট্রেচারের ব্যবস্থা করেছিল। কিন্তু তিনি তাতে না উঠে প্ল্যাটফর্মের সার্ভিস কারে স্টেশনের বাইরে এসে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গেছেন। তাঁর সাথে ছিলেন স্ত্রী রত্না ভট্টাচার্য, দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক জিবেশ সরকার ও সিপিএম নেতা সমন পাঠক। গত রবিবার হটাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসকরা জানান, তাঁর হৃদয়ে ছোট্ট ব্লকেজ আছে। আপাতত সেটির চিকিৎসা করানো হবে।