নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৫ ডিসেম্বর’১৯:-

শৈলশহর দার্জিলিঙে আগুন লেগে ভস্মীভূত তিনটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দার্জিলিঙের লুংটাং নামক অঞ্চলে। জানা গেছে, খুব সম্ভবত ঘরের চিমনি থেকেই প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আরো দুটি বাড়ি(মোট তিনটি) সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায়। ঘটনার জেরে আহত বেশ কয়েকজন। তবে শীতকাল হবার কারনে আগুন নেভাতে দেরী হয়ে যায়, দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। ফলে ক্ষতির পরিমানও প্রচুর। এদিকে পুরো পাহাড়ী এলাকা বলে দমকলও তাড়াতাড়ি পৌছতে পারেনি। স্থানীয় লোকজন বালতি করে এবং জল দেবার পাইপ দিয়ে জল দিয়ে আগুন আয়ত্তে আনে। আগুন লেগে একটি গাছও পুড়ে গেছে, আবার বিদ্যুতের তারে আগুন লাগলেও সেরকম ক্ষতি হয়নি বলে খবর। আরো জানা গেছে যে, চিমনি থেকে অসাবধানবশত আগুন ঘরের কাপড়ে লেগে যায়। বাড়িতে সে সময় কেউ না থাকার কারনেই আগুন চারিদিকে ছড়িয়ে যায়।
