নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ অক্টোবর’১৯:-

পুজোর মুখে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলা, আহত এক। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরের সদরগছ এলাকায়। সূত্রের খবর, বাড়ি থেকে বিধান নগরের দিকে বাইকে করে আসছিলেন দুইজন মহিলা সহ একজন পুরুষ। ঠিক সেইসময় সদর গাছের কাছে, একটি টাটা এসি গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়েতরি সিং(৪০) ও হেমশুনি সিং(৪৫)। গুরুতর আহত হন জয় সিং নামে ব্যক্তিটি। দুর্ঘটনার জেরে ভিড় জমায়েত হয় সেখানে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ খবর পেয়ে মহিলাদের মৃত্যুদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। আটক করা হয়েছে টাটা এসি গাড়ি সহ ও চালকে। পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয়েছে পরিবারের লোকজনকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ গুলি। আহত ব্যাক্তি চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
