ঝিরঝিরে তুষারপাত, কনকনে ঠান্ডা : সব মিলিয়ে জমজমাট বরফাবৃত সিকিম |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ১৪ ডিসেম্বর’১৯:-

ছবি -বরফাবৃত সিকিম

সমতলে এখন শীতের প্রবেশ, কিন্তু সিকিমে দেখা দিল তুষারপাত। শনিবার সকালে তুষারপাত হয়েছে সিকিমে, আর তার জেরে ঠান্ডা জাকিয়ে বসেছে শিলিগুড়ি সহ গোটা ডুয়ার্সে । সূর্যের দেখা নেই এবং সকাল থেকেই বইছে হালকা হিমেল হাওয়া এবং রাস্তাঘাট স্বাভাবিক কারণেই কিছুটা ফাঁকা।

আকাশ থেকে ঝড়ে পরা বরফগুলো নিয়ে আনন্দে মেতে উঠেছেন পাহাড়বাসী থেকে পর্যটক – সকলেই। বরফ পরা শুরু হতেই হোটেল ঘর থেকে বেরিয়ে আসেন সকলেই। বরফের গোলা বানিয়ে খেলতে শুরু করে কচিকাঁচারা ।

তবে পাহাড় যখন চুটিয়ে ঠান্ডা উপভোগ করছে, ঠিক সেইসময় প্রায় উল্টো ছবি ধরা পড়েছে শহর কলকাতায়। মৃদু হাওয়া বইলেও দিনের বেলা শীতের আমেজ অনুপস্থিত । তবে রাতের দিকে হালকা ঠান্ডার স্বাদ পাচ্ছে শহর কলকাতা ।

Leave a Reply

error: Content is protected !!