নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ অক্টোবর’১৯:-

রাজনৈতিক কারণে সংঘর্ষ। তার জেরে উত্তপ্ত এলাকা, জারি হলো ১৪৪ ধারা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা মহকুমার শীতলকুচি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। সূত্রের খবর, গত বৃহস্পতিবার মাথাভাঙ্গার শীতলকুচি এলাকায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার জেরে আহত হয়েছেন তৃণমূলের দুই কর্মী। পোড়ানো হয়েছে মোট তিনটি বাইক। খবর দেওয়া হয় শীতলকুচি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। তাদের হস্তক্ষেপে পরে কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। গোটা এলাকা জুড়ে রয়েছে উত্তেজনা। যার পরিপ্রেক্ষিতে মাথাভাঙ্গা মহকুমাশাসক জিতিন যাদব, এলাকায় ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেন। ঘটনার জেরে থমথমে গোটা এলাকা।