মায়ের হাত ধরে দাঁড়িয়ে শিশু : দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ধাক্কা : মর্মান্তিক মৃত্যু শিশুর |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ডিসেম্বর’১৯:

পথ দুর্ঘটনায় জেরে মৃত্যু হল এক শিশুর, আহত দুই। ঘটনাটি ঘটেছে, ময়নাগুড়ি ওভারব্রীজ সংলগ্ন দোমহনি মোড় এলাকায়। সূত্রের খবর, মালবাজারের দিক থেকে একটি গাড়ি ময়নাগুড়ির দিকে আসছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরবাইকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায়৷ সেই সময়, নয়ানজুলিতে খেলছিল একটি শিশু ,সঙ্গে ছিল শিশুর মা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেখানেই উল্টে পড়ে । দুর্ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় মা ও শিশু সহ বাইক আরোহীকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। বাইক ও গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক পলাতক। চালকের তল্লাশি চলছে।

Leave a Reply

error: Content is protected !!