৬০০জন রিসার্চ স্কলার-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজ্ঞান কংগ্রেস : আলিপুরদুয়ার কলেজে |The4thcolumn

নিউজ ডেস্ক,দ্য ফোর্থ কলাম,১৮ডিসেম্বর’১৯ :-

নর্দান রিজিয়নের সাইন্স এন্ড টেকনোলজি কংগ্রেস, এককথায় বিজ্ঞান সেমিনার চলছে আলিপুরদুয়ারে । এইবার প্রথমেই বিজ্ঞান অনুষ্ঠানের আয়োজকের দায়িত্ব পেয়েছে আলিপুরদুয়ার মহাবিদ্যালয় । বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত , এই দুদিন ধরে চলবে এই বিজ্ঞান অনুষ্ঠান ।

আলিপুরদুয়ার কলেজ সূত্রের খবর ,প্রায় ৬০০ জন গবেষক- বিজ্ঞানী -শিক্ষার্থী যোগদান করেছেন এই বিজ্ঞান কংগ্রেসে । কৃষি থেকে প্লাস্টিক দূষণ, উচ্চফলনশীল বীজ থেকে পেট্রোপণ্যের উন্নত ব্যবহার, নানা বিষয় নিয়ে চলবে এই বিজ্ঞান সেমিনার । সেমিনারে স্কলাররা বিভিন্ন বিষয়ের উপরে তাদের রিসার্চ পেপার বা গবেষণাপত্র পাঠ করবেন । চলবে সেই গবেষণা পত্রের উপর আলোচনা, চলবে চুলচেরা বিশ্লেষণ এবং সর্বোপরি আগামীতে এই গবেষণা পত্র থেকেই বিষয় নির্বাচন করে চলবে তার বাস্তব প্রয়োগ । এমনটাই জানিয়েছে এই বিজ্ঞান কংগ্রেস আয়োজনের উদ্যোক্তারা ।

Leave a Reply

error: Content is protected !!