নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০সেপ্টেম্বর’১৯:-

সরকারি আবাসনের ওয়েটিং রুমে এবার তাণ্ডব চালালো মাকনা হাতি। ঘটনাটি ঘটেছে, মেটেলি ব্লকের লাটাগুড়ি লাগোয়া বড়দিঘি চা বাগানে।সূত্রের খবর, বৃহস্পতিবার গভীররাতে লাটাগুড়ি জঙ্গল থেকে একটি মাকনা হাতি বেরিয়ে সরকারী আধিকারিক দেবজ্যোতি সরকারের বাংলোর ওয়েটিং রুমের দেওয়ালের একপাশে ধাক্কা মারে। জালের বেড়া ভেঙে তকনচ করে ফেলে। কিছুক্ষন পর ওই এলাকার স্থানিয়দের প্রচেষ্টায় মাকনা হাতিটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে তেমন কোনো ক্ষতির মুখে পড়েনি বাংলোটি। খবর পেয়ে খুনিয়া স্কোয়াড থেকে বনকর্মীরা গিয়ে হাতিটিকে ফের জঙ্গলে ঢুকিয়ে দেয়। ঘটনায় এলাকা জুড়ে আবারো নতুন করে হাতির আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।