নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৬ ফেব্রুয়ারি’২০২০ :-
জাল নোট বাজেয়াপ্ত হয়েছিল জেলা আলিপুরদুয়ারের ফালাকাটায় । সেই ঘটনায় ফালাকাটার এক সুপারি ব্যবসায়ীকে তলব করে পুলিশ এবং তা নিয়ে এক দৈনিক সংবাদ পত্রিকায় ‘খবর করে’ ফালাকাটার এক দায়িত্বশীল সংবাদকর্মী (সাংবাদিক) । পরবর্তীতে সেই প্রকাশিত খবর ও অভিযুক্ত ব্যবসায়ীর ছবি একত্রে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সাংবাদিক মহোদয় ।
এবং তার এই ভুলের মাশুল গুনতে হয় কড়া সুদে । সাংবাদিককে ডেকে নিয়ে , প্রকাশ্য দিবালোকে রাস্তায় চড়থাপ্পড় মারতে মারতে কলার ধরে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় । তাকে দিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় ‘ভুল করেছি’ পোস্ট দিতে বাধ্য করা হয় ।
আপাতত অসম্মান হেনস্থার আঘাত সইতে ঘর বন্দী নির্যাতিত সংবাদ কর্মী ।
এবং এই ঘটনা নিয়ে তরজা লেগেছে তৃণমূল -বিজেপিতে । সামনেই ফালাকাটা উপনির্বাচন । বিজেপির অভিযোগ , এই ঘটনায় অভিযুক্তরা তৃণমূল আশ্রিত । মদত রয়েছে তৃণমূলের , বক্তব্য জেলা বিজেপি সভাপতি গঙ্গা প্রসাদ শর্মার ।
অন্যদিকে , বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে স্পষ্ট অভিযোগ এনেছে তৃণমূল । জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামীর অভিযোগ , বিজেপি নিজে এই ন্যক্কারজনক কাজ করে সাফাই ঢাকতে দোষ চাপিয়ে দিচ্ছে তৃণমূলের ঘাড়ে । পুলিশ তদন্ত করলেই সব সত্য সামনে আসবে ।
ভিডিও বার্তা দেখুন ,,নীচের রেড লাইনে ক্লিক করে …
প্রকাশ্য রাস্তায় কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো সাংবাদিককে , একে অপরের দিকে আঙ্গুল তৃণ-বিজেপির