নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০সেপ্টেম্বর’১৯:-

দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা সড়ক মেরামতের দাবিতে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার বানারহাট – চামুর্চি রোডে। সূত্রের খবর, সোমবার সকালে চামুর্চি রোডের উপর বড়ো বড়ো গর্তে একটি লরির চাকা আটকে যাওয়ার কারণে উল্টে যায়। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা অন্য আরেকটি লরি একই জায়গায় গর্তের জন্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।রাস্তার বেহাল দশার কারণে, গেল এক সপ্তাহের মধ্যে ছয়টি দুর্ঘটনা ঘটে। তার জেরে ক্ষুব্ধ এলাকা বাসীরা অবিলম্বে রাস্তা মেরামতের জন্যে পথ অবরোধ করেন। পুলিশের কাছে খবর পৌঁছালে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এলাকাবাসীরা পুলিশ প্রশাসনের আশ্বাসে ফলে তারা অবরোধ তুলে ফেলে। এবং যান চলাচল স্বাভাবিক হয়। ইতিমধ্যে প্রশাসনের সহায়তায় গর্ত গুলি সাময়িক ভরাটের কাজ শুরু করা হয়েছে।