ঘরে ফেরা আর হলো না সাবিত্রীর : ট্রাকের ধাক্কায় ছিটকে গেল স্কুটি |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ডিসেম্বর’১৯:-

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত এক মহিলা স্কুটি চালক। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জয়গাঁ থানার অন্তগত তোর্ষা ফ‍্যাক্টরি  সংলগ্ন এলাকায় ভুটান গামী সার্ক রোডে। সূত্রের খবর, সোমবার সকাল দশটা নাগাদ তোর্ষা চা বাগানের নিবাসী সাবিত্রি ছেত্রি স্কুটি চালিয়ে জয়গাঁর দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ে পিছন দিক থেকে একটি ট্রাক এসে স্কুটির পিছনে ধাক্কা মারে। সাবিত্রী ছেত্রি ছিটকে পড়ে যায় রাস্তায় পাশে। এবং ঘটনাস্থলে সাবিত্রী ছেত্রির মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে জয়গাঁ থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠায়। মৃতার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!