নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১আগস্ট’১৯:-

জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। মৃত্যু হল দুই বাইক আরোহী যুবকের। ঘটনাটি লাটাগুড়ি বাজারে লাটাগুড়ি ও ময়নাগুড়ি গামী ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটেছে। জানা গেছে, বুধবার দুপুরে দুই যুবক বাইকে করে ময়নাগুড়ির দিকে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ বাইকটির। বাইকে থাকা দুই যুবক গিয়ে রাস্তার পাশে পড়ে, সেখানেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রের খবর। লরিটি বাইকটিকে ধাক্কা মারায় বাইকটি লরির সামনের দিকে ঢুকে যায়। সেই সময় বিকট আওয়াজে স্থানীয়রা জমায়েত হয়।
ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয় পুলিশকে। জানা গিয়েছে লরির চালক পলাতক। ক্রান্তি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, দুর্ঘটনাকবলিত বাইক ও লরিটি আটক করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হসপিটালে পাঠানো হয়। মৃত দুই যুবকের নাম ও ঠিকানা জানা যায়নি। লরির চালকের খোঁজ করছে পুলিশ, পুরো ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ।