দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি : আহত ৮

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ সেপ্টেম্বর’১৯ :-

দূর্ঘটনার কবলে পড়ল বরযাত্রীর গাড়ি। রবিবার বিকেলে, ডুয়ার্সের জঙ্গল পথ চেরা ৩১ নম্বর জাতীয় সড়কে, ডায়না সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতে পর পর ধাক্কা মারে একটি মারুতি ভ্যান । ঘটনায় আহত হয়েছেন বর যাত্রীর গাড়িতে থাকা ৮ জন যাত্রী। সূত্রের খবর, এথেলবাড়ি এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিল বর যাত্রী বোঝাই গাড়িটি। সেই গাড়ির পেছনে ধাক্কা। ঘটনা স্থলে পৌঁছেছে নাগরাকাটা থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!