নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১অক্টোবর’১৯:-

দুষ্কৃতীর গুলিতে মৃত গন্ডারের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সে। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানে। সূত্রের খবর, বুধবার রাতে জঙ্গল থেকে গুলির আওয়াজ পেয়ে বনবস্তির বাসিন্দারা বন দফতরকে খবর দেন । তারপরেই জঙ্গলে তল্লাশি শুরু হয়। বৃহস্পতিবার সকালে জঙ্গলের জেপি ৫ কম্পার্টমেন্টের পঞ্চাশ বিট এর জঙ্গল থেকে গন্ডারের দেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ থেকে নিপুণ ভাবে কেটে নেওয়া হয়েছে খড়্গ এবং খড়্গের জন্যই যে গন্ডার শিকারের চেষ্টা চালানো হয়েছে তা পরিষ্কার। ঘটনায় জেরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য বনদফতরে। বছর দুয়েক আগেও গরুমারা ন্যাশনাল পার্কে গন্ডার শিকার নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছিল চোরাশিকারীরা। আবার জলদাপাড়া জাতীয় উদ্যানে একই ঘটনা ঘটল। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে পুলিশকে। বন বিভাগের দুই প্রশিক্ষিত স্নিফার ডগ নামিয়ে গোটা এলাকায় নাকা তল্লাশি চলছে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা জানিয়ে সি ডব্লু এল ডব্লু রবিকান্ত সিনহা জানান, আমরা মৃত গন্ডারের ময়নাতদন্ত করছি । স্নিফার ডগ নামিয়ে তদন্ত তল্লাশি চলছে ।