নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩সেপ্টেম্বর’১৯:-

কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা, চলার অযোগ্য রাস্তা মেরামতের দাবিতে প্রতিবাদে নামেন এলাকা স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর মোড় এলাকায়। সূত্রের খবর, সোমবার সকালে রায়গঞ্জ থেকে শ্যামপুর যাওয়ার একমাত্র রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যতক্ষণ পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা রাস্তা মেরামতের লিখিত আশ্বাস নাদেন ততক্ষণ স্থানীয়দের বিক্ষোভ চলবে। কিন্তু সূত্রের খবর, বেলা গড়লেও আধিকারিকদের দেখা মেলেনি।
জানা গিয়েছে ঠিকাদাররা রাস্তাটিকে পুনঃনির্মাণ করার জন্য রাস্তা খুঁড়ে মাটি ও বাড়ি ফেলেছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে সেই রাস্তা কাঁদায় পরিণত হয়। তার জেরে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই বিক্ষোভের জেরে একেবারে বন্ধ হয়ে গিয়েছে রায়গঞ্জ থেকে শ্যামপুর যাবার একমাত্র সড়ক যোগাযোগ। এখন সময়ের অপেক্ষা।
